ads

শনিবার , ২৩ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

একজনের খাবার দু’জনে ভাগ করে খেয়ে হলেও রোহিঙ্গাদের পাশে থাকা উচিত ॥ নকলায় ধর্মমন্ত্রী

খবর টি পড়েছেন : ২১৯
একজনের খাবার দু’জনে ভাগ করে খেয়ে হলেও রোহিঙ্গাদের পাশে থাকা উচিত ॥ নকলায় ধর্মমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) ॥ ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মতিউর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবীয় আহ্বান অনুযায়ী রোহিঙ্গাদের সেবায় প্রয়োজনে আমাদের একজনের খাবার দু’জনে ভাগ করে খেয়ে হলেও রোহিঙ্গাদের পাশে থাকা উচিত। তিনি ২২ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা শেরপুরের নকলা পৌরসভার ধুকুড়িয়া পূর্বপাড়া ৪ তলা মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
ওইসময় তিনি বলেন, দেশের শান্তি বজায় রাখতে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। এর জন্য প্রয়োজন সঠিক শিক্ষা বিশেষ করে ধর্মীয় শিক্ষা; আর তাইতো ধর্মীয় শিক্ষার প্রসারে মকতব, মসজিদ, মাদরাসাসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানকে অধিক গুরুত্ব দিয়ে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গড়া আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে বলছি- দেশের দক্ষ জনশক্তি গড়ে তোলার অন্যতম প্রধান সহায়ক হলো ধর্মীয় শিক্ষা। কাজেই পরিবার, শিক্ষক ও শিক্ষার্থীদের দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে আদর্শ ও শক্তিশালী জাতি গঠনে স্ব-স্ব ক্ষেত্রে অবদান রাখতে হবে। মন্ত্রী ছোটকালের স্মৃতি চারন করতে গিয়ে অনেক বন্ধুদের নাম উল্লেখ পূর্বক বেশ কিছু ঘটনা বলেন। পরে নিজ তহবিল হতে ওই মসজিদের জন্য ২ লাখ টাকা এবং মকতবের জন্য আরও ১ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন তিনি। রোহিঙ্গাদের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশে আসলে আমার মন্ত্রণালয় হতে কি ধরনের বা কি পরিমাণ সহযোগিতা করা হবে তা প্রকাশ করা হবে। আপাতত এইটুকু বলতে পারি যে, রোহিঙ্গাদের দেখতে তাদের ক্যাম্পে যাব এবং নিজের তহবিল হতে নগদ টাকা ও খাবার নিয়ে যাওয়ার জন্য মনস্থির করেছি।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন। ধুকুড়িয়া পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ হারেজ উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মনসুর, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ পরবর্তী সংবাদ আজ শ্যামলবাংলা২৪ডটকম সম্পাদক আধার’র ৪৭তম জন্মদিন

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads