ads

বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলায় ২ যুবকের ১৪ বছর করে কারাদণ্ড

খবর টি পড়েছেন : ১৩৬
শেরপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলায় ২ যুবকের ১৪ বছর করে কারাদণ্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ঝিনাইগাতীতে দশম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের দায়ে ২ যুবকের ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে শিশু আদালত। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে শিশু আদালতের বিচারক (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মোছলেহ উদ্দিন ওই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত যুবকরা হচ্ছে ঝিনাইগাতীর কুচনীপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে লোকমান হোসেন (২৬) ও মোঃ ফরহাদ আলীর ছেলে বিকম মিয়া (২২)। একইসাথে লোকমানের বাবা কামাল হোসেনসহ মামলার অপর ৪ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।
শিশু আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান , ২০১৬ সালের ৩০ মার্চ সকাল ১০টার দিকে ওই মাদ্রাসা ছাত্রীকে লোকমান হোসেন ও বিকম মিয়া জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে ওই ঘটনায় মাদ্রাসা ছাত্রীর মা বাদী লোকমান, বিকমসহ ৬ জনকে আসামি করে অপহরণ, ধর্ষণ ও সহায়তার অভিযোগে একটি মামলা দায়ের করেন। থানা পুলিশ তদন্ত শেষে ৬ জনের বিরুদ্ধেই নারী ও শিশু ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করেন। মামলার ভিকটিম নাবালিকা হওয়ায় পরবর্তীতে মামলাটি শিশু আদালতে বদলি হয়। বিচারিক পর্যায়ে বাদী, ভিকটিম, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেটসহ ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ওই ২ যুবকের বিরুদ্ধে কেবল অপহরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ওই সাজা দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিয়ে না করায় প্রেমিকের বিরুদ্ধে কলেজছাত্রীর মামলায়… পরবর্তী সংবাদ শেরপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির মেধাবৃত্তি প্রদান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads