শেরপুরে বিয়ে না করায় প্রেমিকের বিরুদ্ধে কলেজছাত্রীর মামলায় ইউপি চেয়ারম্যানকে ফাঁসানোর ঘটনায় তোলপাড়

খবর টি পড়েছেন : ২৯৩
শেরপুরে বিয়ে না করায় প্রেমিকের বিরুদ্ধে কলেজছাত্রীর মামলায় ইউপি চেয়ারম্যানকে ফাঁসানোর ঘটনায় তোলপাড়
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বিয়ের প্রলোভনে মেলামেশার পরও বিয়ে না করায় শামিম মিয়া (২২) নামে কথিত প্রেমিক এবং এক ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে কলেজছাত্রীকে (১৬) ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা রেকর্ড হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আদেশমূলে ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে সদর থানায় ওই মামলাটি রেকর্ড হয়। অন্যদিকে অভিযোগ উঠেছে, স্থানীয় একটি প্রভাবশালী মহল ওই মামলায় শেরপুর সদরের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিকের ছোটভাই, কামারিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল বারী চাঁনকে জড়ানোর নামে সংসদ সদস্য আতিকের ভাবমূর্তি ক্ষুন্নের অপষ্টোয় লিপ্ত রয়েছে। এজন্য বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিষয়টি ‘টক অব দি টাউন’ হিসেবে আলোচিত হলেও সর্বত্র মিশ্র প্রতিক্রিয়াও দেখা যায়।
জানা যায়, শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদী চারআনীপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শামিম মিয়ার সাথে পার্শ্ববর্তী নকলা উপজেলার বানেশ্বর্দী গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে ও স্থানীয় মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক চলে আসছিল বেশ কিছুদিন যাবত। এক পর্যায়ে তাদের মধ্যে দৈহিক সম্পর্ক গড়ে উঠলে ওই কলেজছাত্রী প্রেমিক শামিমকে চাপ দিতে থাকে বিয়ের জন্য। কিন্তু শামিম তাতে সায় না দিলে ১৭ সেপ্টেম্বর রবিবার ওই কলেজছাত্রী শামিমের গ্রামের বাড়িতে গিয়ে উঠে বিয়ের দাবি জানায়। এরপর নানা অজুহাত দেওয়ার পরও ওই কলেজছাত্রী বাড়ি না ছাড়ায় শামিমের পরিবারের লোকজন বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল বারি চাঁনকে জানান। এরপর ওইদিন বিকেলে ইউপি চেয়ারম্যান চাঁন প্রেমিক-প্রেমিকার মধ্যকার দ্বন্দ্ব মেটাতে উভয় পক্ষকে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ডেকে পাঠান। কিন্তু রাত হয়ে যাবার পরও ওই কলেজছাত্রীকে নিয়ে শামিমের পক্ষের লোকজন হাজির হলেও কলেজছাত্রীর পরিবারের কোন লোকজনই সাড়া দিচ্ছিলেন না। ওই অবস্থায় অর্থাৎ কলেজছাত্রীর অভিভাবকদের অনুপস্থিতিতে ইউপি চেয়ারম্যান শালিস-বৈঠক মূলতবি করলে কিছুক্ষণ পরই কলেজছাত্রী ঘুমের বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এরপর ইউপি চেয়ারম্যান বিষয়টি পুলিশকে জানালে সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান গিয়ে তাকে নিয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু এ বিষয়টি নিয়ে স্থানীয় একটি প্রভাবশালী মহল ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অপপ্রচারসহ স্থানীয় গণমাধ্যম কর্মীদের কান ভারী করতে থাকে। পরদিন বুধবার ওই কলেজছাত্রীর মাকে বাদী করে প্রেমিক শামিম, ইউপি চেয়ারম্যান চাঁন এবং মতি ও জিয়াসহ ৪ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নালিশী মামলা দায়ের করা হয়। ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোছলেহ উদ্দিন ঘটনার বিষয়ে নিয়মিত মামলা গ্রহণের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। আর ওই মামলায় প্রেমিক শামিমের বিরুদ্ধে ধর্ষণ এবং ইউপি চেয়ারম্যান চাঁনের বিরুদ্ধে ঘটনা ফয়সালার নামে অপর দুজনের সহায়তায় ধর্ষণ চেষ্টাসহ কলেজছাত্রীকে মারপিট ও তার কাছ থেকে অলিখিত স্ট্যাম্পে সাক্ষর আদায়ের অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে মামলায় উত্থাপিত অভিযোগ অস্বীকার করে কামারিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল বারি চাঁন বলেন, শামিমের সঙ্গে মেয়েটির সম্পর্ক থাকার বিষয়টি জানতে পেরে তিনি তার ইউনিয়ন পরিষদে উভয়পক্ষকে ডেকেছিলেন। কিন্তু মেয়ে পক্ষ না আসায় তিনি রবিবার রাতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানের হাতে তাকে হস্তান্তর করেন। মেয়েটিকে ধর্ষণের চেষ্টা তো দূরের কথা, তার গায়ে তিনি হাতও স্পর্শ করেননি উল্লেখ করে তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় একটি প্রভাবশালী মহল ওই মামলায় তাকে জড়ানোর নামে তার বড়ভাই হুইপ আতিকের ভাবমূর্তি ক্ষুণœকরণের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, আদালতের আদেশ মোতাবেক বৃহস্পতিবার মামলাটি পাওয়ার পরই তা রেকর্ড করা হয়েছে। এখন পরবর্তী তদন্ত কার্যক্রম চলবে। তদন্ত ছাড়া এখনই বলা যাচ্ছে না প্রকৃত ঘটনা কি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রেস কাউন্সিলের আয়োজনে সাংবাদিকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলায় ২ যুবকের ১৪…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads