স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে মেধাবৃত্তি, এককালীন অনুদান ও চিকিৎসা সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় সমিতির সদস্যদের মেধাবী সন্তান ও দুঃস্থ-অসুস্থ ২০ জনের হাতে মাথাপিছু ৫ হাজার টাকা হারে ওই সহায়তার অর্থ তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
এ উপলক্ষে সমিতির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মোঃ ইকবাল মিঞার সভাপতিত্বে ওই বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।























