শেরপুরে প্রেস কাউন্সিলের আয়োজনে সাংবাদিকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৯৭
শেরপুরে প্রেস কাউন্সিলের আয়োজনে সাংবাদিকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে ময়মনসিংহ বিভাগের ৪ জেলার সাংবাদিকদের অংশগ্রহণে শেরপুরে ‘সাংবাদিকতার নীতিমালা, আচরণবিধি ও সংবাদপত্র সংশ্লিষ্ট আইনসমূহ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে ওই কর্মশালার উদ্বোধন করেন। ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব ও শেরপুর প্রেসক্লাবের সহায়তায় আয়োজিত ওই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। এতে প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম-সচিব) শ্যামল চন্দ্র কর্মকার ও সাবেক সদস্য ড. উৎপল কুমার সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন শেরপুর জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা। কর্মশালা শেষে শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অংশ নেওয়া ৬০ জন প্রতিনিধির মাঝে সনদপত্র তুলে দেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রেস কাউন্সিলের আয়োজনে শেরপুরে সাংবাদিকদের দিনব্যাপী কর্মশালা উদ্বোধন পরবর্তী সংবাদ শেরপুরে বিয়ে না করায় প্রেমিকের বিরুদ্ধে কলেজছাত্রীর মামলায়…

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads