ads

রবিবার , ১৭ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী সীমান্তে ১শ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ৩

খবর টি পড়েছেন : ৩৬৮
শ্রীবরদী সীমান্তে ১শ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১শ বোতল ভারতীয় মদ ও একটি প্রাইভেটকারসহ ৩ জনকে গ্রেফতার করেছে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা। ১৭ সেপ্টেম্বর রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গারো পাহাড়ের ঝুলগাও এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা সদরের আনোয়ার হোসেনের ছেলে মাসুম হাসান (৩৫), কোরবান আলীর ছেলে আল আমিন (২৭) ও একই উপজেলার কুলহারি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে হবিবর রহমান (৩৮)। ওই ঘটনায় শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন যাবত ভারত থেকে চোরাই পথে শ্রীবরদী উপজেলার সীমান্ত দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মাদকদব্য আসছে। বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে অভিযান চালিয়ে সীমান্ত সড়কের ঝুলগাও এলাকায় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ক-০৩-৬১৮০) থেকে মেট্রোরিয়েল ব্র্যান্ডের (সাড়ে ৭শ এমএল) ১শ বোতল মদসহ ওই ৩ জনকে গ্রেফতার করে। ওই ঘটনায় কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের হাবিলদার আব্দুল্লাহ বাদী হয়ে শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে। তবে বিষয়টি নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রোহিঙ্গা নিধনযজ্ঞ বন্ধে ঝিনাইগাতীতে মানববন্ধন পরবর্তী সংবাদ রোহিঙ্গাদের জন্য শেরপুরে জেলা ও উপজেলা সাহায্য কমিটি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads