ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নিধনযজ্ঞ বন্ধে শেরপুররে ঝিনাইগাতীতে মানববন্ধন পালিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর রবিবার বেলা ১১টায় উপজেলা সদর বাজারে স্থানীয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী ওই কর্মসূচি পালিত হয়। এতে উদীচী উপজেলা সংসদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের উপজেলা শাখার সভাপতি মিস রব্রেতা ¤্রং, সহসভাপতি মো. আয়ুব আলী বিদ্যুৎ, সাধারণ সম্পাদক মো. হারুণ অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আয়েশা সিদ্দিকা রুপালী, সাংগঠনিক সম্পাদক মো. হালিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাহিদুল হক মনির, উপজেলা উদীচি সংসদের সভাপতি মো. জাহিদুল ইসলাম মিলন প্রমুখ।
ওই সময় বক্তারা অবিলম্বে রোহিঙ্গা নিধনযজ্ঞ বন্ধে জাতিসংঘের সক্রিয় হস্তক্ষেপ কামনা ও অং সান সুচির শান্তিতে নোবেল পুরস্কার বাতিলের দাবি জানান।
























