কষ্টের রঙ নীল । যে মানুষের কষ্ট কণ্ঠে ধারণ করে সে নীলকণ্ঠ বা নীলকণ্ঠী । ৭১ রে বিষের পেয়ালায় পান করেই জন্ম নেওয়া জাতির পক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিংগাদের, সাধারণ নারী শিশু মানুষের আতংকের কষ্ট নিজের কণ্ঠে ধারণ করেছেন । নীলকণ্ঠী ।

দেশ যখন শান্তিপূর্ণ, উন্নতির পথে তখন যেনো এক পাতা ষড়যন্ত্র । বাংলাদেশ ছোট দেশ নিজেদেরই দেশভরা মানুষ আর মানুষ ! আমরা পৃথিবীর অতি ঘনবসতিপূর্ণ দেশ । আমাদের মহান মুক্তিযুদ্ধের ক্ষতই এখনো শুকায়নি, ষড়যন্ত্রিরা আবার যেনো আমাদের যুদ্ধে ঠেলে দিতে মরিয়া ।
রোহিংগা নিধনের উদ্দেশ্য কিন্তু রোহিংগা নিধন নয় । এর মানে তোরা বাংলাদেশে যা । আগুন, গুলি,ছুড়ি,লুট-পাট অবাধে ধর্ষণ । নাফের নোনা জলের ঢেউয়ে ঢেউয়ে শিশুর,মানুষের লাশ । আতংকে সব ফেলে সাত সমুদ্র তের নদী পাড়ি দিয়ে আগে পরে মিলে প্রায় দশ লক্ষ রোহিংগা বাংলাদেশে !

তাদের আর্তনাদ বাংলাদেশের প্রধানমন্ত্রীর মাধ্যমে সব মানুষের হৃদয় ছুঁয়ে গেছে । শেখ হাসিনা তাদের বুকে জড়িয়ে বলেছেন, আমরা পাশে আছি । পাশাপাশি গর্জে উঠে বলেছেন, হত্যা বন্ধ করুন, এদের ফেরত নিন, অধিকার দিন। পৃথিবীকে বলেছেন, আসুন, দেখুন সাধারণ রোহিংগাদের কী অবস্থা !তিনি আরও বলেন, আমরা সাময়িক স্থান দিলাম, যদ্দুর পারি লালন করবো কিন্তু অচিরেই ফেরত নিতে হবে, তাদের দেশে তাদের অধিকার দিতে হবে ।
ধন্যবাদ মানবতাবাদী আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী ! বিশ্বে আমাদের উদারতার উদাহরণ বৃদ্ধি করেছেন, আপনাকে লাল সালাম । কিন্তু এর পরে ? বিপদে আমরা যাদের বুকে জায়গা দিলাম তাদের দিয়ে না, আবার তারা আমাদেরই বুকে ছুড়ি ধরায় । এমন ঘটনা ইতিহাসে যদিও বিরল তবু মনে হয় ঘাটলে ঘটনা পাওয়া যাবে ।
আসলেই কয়লা ধুইলে যায়না ময়লা, ঢেঁকি স্বর্গে গেলেও বাড়াই বানে । বাংলাদেশের মিত্র ভারতের মোদি আর পাকিস্তানের বসন্তের কোকিল চীন মিলে মায়ানমারের মানবাধিকার লংঘন করাচ্ছেন। তারাই দায়ী কারণ তারা চাইলেই এই অমানবিক অপরাধ বন্ধ করতে পারেন । কিন্তু ডালমে কুচ্ কালা হায় !
ভারতের মোদি যখন গুজরাটের মূখ্যমন্ত্রী তখন দাংগা হলো, সংখ্যালঘুরা, সংখ্যায় কম যারা তারা নিধন হলো ধর্মের পরিচয়ে । এই ঘৃণিত মানুষটাই বৈশ্বিক সাম্রদায়িক রাজনীতির কুফলে ভারতের মত মহান গণতান্ত্রিক দেশে নির্বাচিত হলেন । সত্যি,বাহাতি এই মোদির নায়োকোচিত আচরণে মানুষের ধারণা কিছুটা বদলেছিল । কিন্তু ২০১৭ । ভারতবাসীর চির শত্রুভাবাপন্ন বিপদজনক দেশ চীন । এই চীনের সাথে মোদির নতজানু আচরণ ভারতের মানুষকে অপমান করেছে । ভারতের মানুষ নির্যাতিত রোহিংগাদের পক্ষে হলেও মোদি আসলে বদলাননি। সাম্প্রদায়িক । শক্তের ভক্ত নরমের যম । লোভী তাই নির্মম । তাই আবার ভারতবাসীর জনমত উপেক্ষা করে মোদি সেই ধর্মের পরিচয়েই মায়ানমারের হত্যাকাণ্ড সমর্থন করলেন ।
পাকিস্তান মুসলিম দেশ । মুসলমানের লাগি যেনো জান কুরবান । সেই পাকিস্তানের বসন্তের কোকিল চীন জেনে শুনে মিয়ানমারকে মুসলিম নিধনে ইন্ধন জোগাচ্ছেন । আর পাকিস্তান ? মুখে কুলুপ !
ইতিপূর্বের আশ্রিত রোহিংগারা বলেছে, মায়ানমার তাদের প্রাণ। তাদের জন্মভূমি । তারা মায়ানমারকে ভালোবাসেন কারণ সেখানে তারা জন্মেছেন । সেখানে আমার পূর্ব পুরুষের কবর । জন্মভূমি । তারা রাষ্ট্রের অখণ্ডতায় বিশ্বাসী। তাদের শুধু নাগরিকত্ব ফেরত দেওয়া হোক । তারা আর কিছুই চায় না ।
তবু কেনো নিধন ? এতে মানবতার কী লাভ ? বাংলাদেশ তাই কুটনৈতিকভাবে মায়ানমারকে প্রস্তাব দিয়েছিল, হ্যা, সবখানেই কিছু উগ্রপন্থা আছেই, আমাদেরও আছে। আসুন যদি তাই চাই চলুন সহযোগিতা করি ত্রাস দমনে প্রয়োজনে পাশে থাকবো । কিন্তু মিয়ানমার কর্ণপাত করলেন না ।
উগ্রপন্থা দমনের নামে আবার মিয়ানমার তার পুরো রোহিংগা জাতি নিধনে লিপ্ত হলো । লাখে লাখে নির্যাতিত মানুষ কষ্টের চিহ্ন নিয়ে বাংলাদেশ সীমান্তে আর্তনাদ করলো । বারে বারে বাংলাদেশ আবার তাদের ফেরত পাঠালো । কিন্তু, মানুষ আর কতটা নির্মমতা সহ্য করতে পারে ? তাই, শত অসুবিধা থাকা সত্যেও বাংলাদেশ, এই নির্মম অত্যাচারের শিকার রোহিংগাদের জায়গা দিয়েছেন বুকে ।
জীবন বাঁচানো ফরজ । বাংলাদেশ করেছে । কিন্তু চিরদিন রাখা সম্ভব নয় ।
লেখক : আবুল কালাম আজাদ, অধ্যক্ষ, নবারুণ পাবলিক স্কুল, শেরপুর।
























