স্টাফ রিপোর্টার ॥ মিয়ানমারে রোহিঙ্গাদের উপর ইতিহাসের জঘন্যতম বর্বরোচিত গণহত্যা, গণধর্ষণ ও নিজভূমি থেকে উচ্ছেদের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন শাপলাচত্ত্বর গ্রীণলাইট সোসাইটি। ১৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে শহরের খোয়ারপাড় শাপলাচত্ত্বর মোড়ে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে একাত্মতা পোষন করে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট আব্দুল মান্নান, শাপলাচত্ত্বর খোয়ারপাড় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ নুর মামুদ, সাধারণ সম্পাদক
এমদাদুল হক মাস্টার, যুগ্ম সম্পাদক হাসানুর রহমান আলাল, আকরামুজ্জামান মাস্টার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, আনওয়ারুল উলুম সিদ্দিকিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আক্তার হোসেন ফর্সা, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান রুমান, হাফেজ মাওলানা মোঃ হাবিবুল্লাহ, শাপলাচত্ত্বর গ্রীণলাইট সোসাইটির সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক রনি, দুলাল মিয়া, মজনু মিয়া, সাইফুল ইসলাম, আজাহার আলী প্রমুখ।
খোয়ারপাড় শাপলাচত্ত্বর জামে মসজিদের সাংগঠিক সম্পাদক জামিল হোসেন সরকারের পরিচালনায় মানববন্ধনে সংগঠনের অন্যান্য নেতা-কর্মীসহ স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে রোহিঙ্গাদের জন্মভূমি রাখাইন প্রদেশে তাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ফ্যাসিস্ট সরকারের প্রতি আহ্বান জানান। সেইসাথে তারা মিয়ানমারে রোহিঙ্গা নিধনযজ্ঞের ঘটনায় অং সান সুচির ভূমিকার সমালোচনা করে তার নোবেল শান্তি পদক প্রত্যাহারের দাবি জানান।
























