ads

বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৩৭
ঝিনাইগাতীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে আশরাফুল আলম নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার মধ্য ডেফলাই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি মেহগনি গাছ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। দুপুরে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে। তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে এলাকায় চলছে মিশ্র প্রতিক্রিয়া।
জানা যায়, ঝিনাইগাতী উপজেলার মধ্য ডেফলাই গ্রামের নফশের আলীর ছেলে আশরাফুল আলম মানসিক প্রতিবন্ধী ছিল। বুধবার সন্ধ্যায় সে নিজের কাফনের কাপড়, গোলাপজলসহ মৃত ব্যক্তির বিদায়ী সরঞ্জাম কিনে মায়ের হাতে দিয়ে সে মারা গেলে সেগুলো ব্যবহার করতে বলে। এর কিছুক্ষণ পর সে নিখোঁজ হয়। গভীর রাত পর্যন্ত স্বজনেরা খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পায়নি। বৃহস্পতিবার ভোরে স্থানীয় ছেলে-মেয়েরা বাড়ির কাছেই প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদ মক্তবে পড়তে গেলে আশরাফুলের লাশ বিদ্যালয়ের পেছনে মেহগনি গাছে ঝুলতে দেখে। পরে খবর পেয়ে স্বজনদের উপস্থিতিতে পুলিশ তা উদ্ধার করে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি প্রাথমিক পর্যায়ে আত্মহত্যা মনে হওয়ায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের উপর মামলার পরবর্তী অবস্থা নির্ভর করবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রোহিঙ্গা নিধনযজ্ঞের প্রতিবাদে শেরপুরে জনউদ্যোগের মানববন্ধন পরবর্তী সংবাদ জীবন বাঁচানো ফরজ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads