স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের তরফ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ১৯ আগস্ট শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার কামারেরচর, চরমোচারিয়া ও চরপক্ষিমারী ইউনিয়নের দূর্গত এলাকা পরিদর্শন শেষে ওইসব এলাকার ১ হাজার বন্যার্তের মাঝে চিড়া, মুড়ি, গুড়, হ্যালোজিন ট্যাবলেট, মেট্রোনিডাজল ট্যাবলেট, দিয়াশালাই ও মোম বাতি বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু।
ওইসময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাসান, মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা, সদর পিআইও মোঃ আজিজুর রহমান, চরশেরপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ, চরপক্ষিমারী ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট উপস্থিত ছিলেন।























