নকলায় জাতীয় শোক দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৬৫
নকলায় জাতীয় শোক দিবস পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন, সরকারি-বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্বোচ্ছাসেবী সংগঠন র‌্যালি, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগীতা ও বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণের আয়োজন করে। উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের র‌্যালী ও আলোচনায় ইউএনও রাজীব কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ সহ বিভিন্ন দফতরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগের নেতাকর্মী ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে মসজিদ, মাদরাসা ও মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত শেষে কাঙালী ভোজের আয়োজন করা হয়।
সরেজমিন ঘুরে ও বিভিন্ন তথ্যমতে, উপজেলায় দুই শতাধিক স্থানে জাতীয় শোক দিবস ও বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। তার মধ্যে উপজেলা প্রশাসন; উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের পক্ষথেকে ১১টি; কেন্দ্র হতে অনুমোদিত উপজেলা যুবলীগ; কথিত জেলার অনুমোদিত উপজেলা যুবলীগ আলাদা ভাবে অনুষ্ঠান করে; উপজেলা শ্রমিক লীগ, ১৯ মাদরাসা, বঙ্গবন্ধু বেসরকারী প্রাথমিক বিদ্যালয়সহ ১৪০টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩০ মাধ্যমিক বিদ্যালয়, ৬ টি উচ্চ মাধ্যমিক শাখার ও প্রভাতী বিদ্যা পীঠসহ কমপক্ষে ৭ টি কেজি স্কুল; উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের ১০টি অনুষ্ঠান তাছাড়াও উপজেলার ভূরদী কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থা, নকলা অসহায় সহায়তা সংস্থা, দুঃস্থ ও প্রতিবন্ধী সহায়তা সংঘের মতো বিভিন্ন স্বেচ্ছ্ াসেবী সংগঠনসহ ব্যক্তি উদ্যোগে অন্তত: আরও ৯ টি অনুষ্ঠান করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে জাতীয় শোক দিবস পালিত পরবর্তী সংবাদ শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads