শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৬০
শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার॥ শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কালেক্টরেট প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন চন্দ্র পালসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
পরে একটি শোক র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে শিশুদের কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে জেলাজুড়ে ওয়ার্ড ও মহল্লাভিত্তিক মিলাদ ও দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, গণভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় জাতীয় শোক দিবস পালিত পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে প্রতারকের রসমালাই খেয়ে বিষক্রিয়ায় শিশুর মৃত্যু, অসুস্থ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads