ঝিনাইগাতীতে জাতীয় শোক দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৩৩
ঝিনাইগাতীতে জাতীয় শোক দিবস পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ যথাযোগ্য মর্যাদায় মধ্যে দিয়ে শেরপুরের ঝিনাইগাতীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সূর্য উদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি শোকযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এজেডএম শরীফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএমএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, সাধারণ সম্পাদক মো. আমিরুজ্জামান লেবু, ওসি বিপ্লব কুমার বিশ^াস প্রমুখ। সভাশেষে শিশুদের কবিতা আবৃতি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এর আগে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
এ ছাড়াও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাদ জোহর মসজিদে মসজিদে জাতির জনক ও তার পরিবার এবং অন্যান্য শহীদদের আত্মার মাগফেরত কামনা করে বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিল, মন্দির ও গির্জায় বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। তা ছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখা ও তার অঙ্গসংগঠনসমূহ দিবসটি যথাযথ মর্যাদায় পালন করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাসা থেকে রাগ করে পালিয়ে যাওয়া শিশু রাকিবকে… পরবর্তী সংবাদ নকলায় জাতীয় শোক দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads