ads

সোমবার , ১৪ আগস্ট ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বার্ষিক শিশু ফোরাম সমাবেশ অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৮৬
শেরপুরে বার্ষিক শিশু ফোরাম সমাবেশ অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে ‘আমরাই পারি’ শ্লোগানে শেরপুরে শিশু ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ১৪ আগস্ট সোমবার দিনব্যাপী ওই শিশু সমাবেশ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। ওইসময় আঞ্চলিক শিশু ফোরাম সভাপতি ক্ষুদে শিক্ষার্থী তনুশ্রী সরকারের সভাপতিত্বে ওয়ার্ল্ডভিশনের সিনিয়র এডিপি ম্যানেজার সজল বৈদ্য, কমিউনিকেশন স্পেশালিস্ট জেভিয়ার স্ক্রু প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে জেলায় শিশু অধিকার রক্ষায় জেলা প্রশাসকের নিকট বিভিন্ন ধরনের প্রশ্ন করেন শিশু ফোরাম সদস্যরা। ওইসময় জেলা প্রশাসক তাদের প্রশ্নের উত্তর দেন এবং পড়ালেখার পাশাপাশি নেতৃত্ব গঠন, মাদক ও বাল্যবিয়ে নিরোধে শিশু ফোরাম সদস্যদের কাজ করার আহ্বান জানান। এক্ষেত্রে প্রশাসনের সকল সহযোগিতা থাকবে বলে আশ^াস দেন। পরে জেলা প্রশাসক সহ অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
সমাবেশে এক বছরে ৮ বাল্যবিয়ে ঠেকিয়ে দেশব্যাপী আলোচনায় আসা ময়মনসিংহের নান্দাইল উপজেলার ‘ঘাসফুল’ শিশু ফোরামের সদস্যরা তাদের বিভিন্ন কার্যমের অভিজ্ঞতা বিনিময় করে। সমাবেশে শেরপুর জেলার ৭৬টি শিশু ফোরামের ১৭০ জন শিশু অংশগ্রহন করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন সাংসদ… পরবর্তী সংবাদ নকলায় বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেলো সপ্তম…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads