ads

সোমবার , ১৪ আগস্ট ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেলো সপ্তম শ্রেণির ছাত্রী

খবর টি পড়েছেন : ১৯০
নকলায় বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেলো সপ্তম শ্রেণির ছাত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলা উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের হস্তক্ষেপে এবং প্রধান শিক্ষকের সহযোগিতায় বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো পাঠাকাটা ইউনিয়নের বালিগঞ্জ গ্রামের কাইম উদ্দিনের মেয়ে কৈয়াকুরি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী তানিয়া আক্তার (১৩)।
জানা যায়, ১৩ আগস্ট রবিবার দিবাগত রাতে বাল্য বিবাহের আয়োজনের সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকারের নির্দেশে উপজেলা প্রশাসনের পক্ষে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ মিল্লাত ও সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক স্থানীয়দের উপস্থিতিতে তানিয়ার পরিবারের সদস্যদের বাল্য বিয়ের কুফল সম্পর্কে বুঝালে তার পরিবার নিজে থেকেই ওই বিবাহ বন্ধ করে দেন। তাছাড়া ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না বলে তারা অঙ্গীকার করেন এবং এলাকার কোন ছেলে বা মেয়েকে উপযুক্ত বয়স হওয়ার আগে যেন কোন পরিবার বিবাহ দিতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখবেন বলেও সংশ্লিষ্ট পরিবার ও উপস্থিতিরা শপথ গ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বার্ষিক শিশু ফোরাম সমাবেশ অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ॥ দেশ ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads