ads

সোমবার , ১৪ আগস্ট ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ॥ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা

খবর টি পড়েছেন : ১৬৫
শেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ॥ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব মহাবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে ১৪ আগস্ট সোমবার দুপুরে শহরের গোপাল জিউর মন্দির থেকে একটি বর্ণাাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসন ও জেলা পূজা উদযাপন পরিষদ ওই শোভাযাত্রার আয়োজন করে। পুলিশ সুপার রফিকুল হাসান গণি ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাসহ শোভাযাত্রায় কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী অংশ নেন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি ফের গোপাল জিউর মন্দিরে এসে শেষ হয়। সেখানে ইসকন পুরোহিত ও হিন্দু ব্রাহ্মন পুরোহিতবৃন্দ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করেন। এসময় ভগবান শ্রীকৃষ্ণের ওপর বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন পুরোহিত কমল চক্রবর্তী।
পরে জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি দেবাশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। প্রভাষক মলয় চাকীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার, পূজা পরিষদের সম্পাদক কানু চন্দ্র চন্দ, ইসকন অধ্যক্ষ উত্তম ব্রহ্মচারী, ইসকন সম্পাদক অপূর্ব ব্রহ্মচারী, পুরোহিত কল্যাণ পরিষদের সভাপতি শিক্ষক বিজয় কৃষ্ণ চক্রবর্তী বিপুল প্রমূখ ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেলো সপ্তম… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বালু উত্তোলনের ৬টি খনন যন্ত্র ধ্বংস

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads