ads

বৃহস্পতিবার , ১০ আগস্ট ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা

খবর টি পড়েছেন : ১৯৪
নকলায় জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মোঃ মোশারফ হোসেন, নকলা (শরপুর) : শেরপুরের নকলায় বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ১০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার অফিস কক্ষে সুপার মাওলানা মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে সহসুপার আখতারুজ্জামান, সিনিয়র শিক্ষক মোশারফ হোসেন, সহকারী মৌলভী রেজাউল করিম, ক্বারী কাজীম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ ও তাঁর সারা জীবনের নিঃস্বার্থ কর্মের উপর বিস্তারিত আলোচনা করাসহ তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং সকল আওয়ামী পরিবারের সুখ শান্তি কামনা করেন তাঁরা। এসময় সিনিয়র শিক্ষক রোকেয়া আক্তার, সহকারী মৌলভী ফজলুল করিম; সহশিক্ষক শওকত আলী, মোস্তাফিজুর রহমান খান ও আলী হোসেনসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বন্যহাতির আক্রমণে কৃষক নিহত; আহত ২

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads