নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘আদিবাসীর আধিকার বিষয়ক জাতিসংঘের ঘোষণা পত্রের এক দশক’ এ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরের নালিতাবাড়ীতে আদিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার দুপুরে সনাক, টিডব্লিউএ, বারোমারী মিশন ও কারিতাসের আয়োজনে উপজেলা বারোমারী মিশনে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রারোমারী মিশন থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বারোমারী মিশনের হল রুমে আদিবাসী সংগঠন ট্রাইভাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (টিডব্লিউএ) চেয়ারম্যান লুইস নেংমিনজার সভাপতিত্বে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুর রহমান। অন্যান্যে মাঝে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) জোবায়দা খাতুন, হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সরকার, টিআইবির এরিয়া ম্যানেজার আতিকুর রহমান সুমন, সাংবাদিক মাহফুজুর রহমান সোহাগ, মনিরুল ইসলাম মনির, এম সুরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়ে বলেন, আদিবাসীদের আন্তর্জাতিক স্বীকৃতি আছে। কিন্তু আদিবাসী হিসেবে তাদের সাংবিধানিক স্বীকৃতি মেলেনি। তাছাড়া নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, হত্যা, ভূমি থেকে উচ্ছেদ প্রভৃতি ঘটনার ঘটছে আদিবাসীদের সাথে। যা এই স্বাধীন বাংলাদেশে কখনোই কাম্য নয়।
























