ads

বুধবার , ৯ আগস্ট ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

খবর টি পড়েছেন : ২৬৬
শ্রীবরদীতে ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি বসতবাড়ী ও ৩টি দোকান পুড়ে ভষ্মিভূত হয়েছে। ৯ আগস্ট বুধবার দুপুরে পৌর শহরের চাউলহাটি এলাকায় ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানায়।

Shamol Bangla Ads

প্রত্যক্ষদর্শী ও দোকান মালিকদের সাথে কথা বলে জানা যায়, বুধবার দুপুর সোয়া ১টার দিকে নজরুল ইসলামের তুলার দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন সেলিম মিয়ার তুলার দোকান, শহিদুল ইসলামের চাউলের দোকান, ওয়াজকুরুনি ট্রেডার্স, জাবেদ ইলেকট্রনিক্সের গোড়াউন ও ৪টি বসতঘরে ছড়িয়ে পড়ে। পরে শেরপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনে। ওই ঘটনায় ৩টি দোকান ও ৪টি বসতঘরে থাকা সব মালামাল পুড়ে ভষ্মিভূত হয়েছে।
ক্ষতিগ্রস্ত জাবেদ ইলেকট্রনিক্স এর মালিক মোঃ সালাউদ্দিন জাবেদ জানান, অগ্নিকান্ডে আমার বসতঘরসহ ইলেকট্রিক গোডাউনে থাকা সব মালামাল আগুনে পুড়ে ভূষ্মিভূত হয়েছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আরেক ক্ষতিগ্রস্ত ওয়াজকুরুনি ট্রেডার্সের মালিক মোজাফফর হোসেন জানান, অগ্নিকান্ডে আমার ২শ বস্তা চাউল পুড়ে ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো: আজিজুল হক জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে একটি টিম ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে এবং আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আমাদের তদন্ত টিম এসে তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত পরবর্তী সংবাদ শেরপুরে শিক্ষার মানোন্নয়নে মাউশির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads