ads

বুধবার , ৯ আগস্ট ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৭৩
ঝিনাইগাতীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৯ আগস্ট বুধবার আদিবাসী অধিকার বিষয়ক জাতিসংঘের ঘোষণার বাস্তবায়নের দাবিতে ক্ষুদ্র নৃগোষ্ঠির মানুষেরা শোভাযাত্রা ও সমাবেশ করেছে। সকাল ১০টায় বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ও কোচ কালচারাল ডেভেলপমেন্ট একাডেমী উপজেলা শাখার আয়োজনে ওই কর্মসূচি পালিত হয়। সদর বাজারের ব্রিজপাড় নামক স্থান থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) উপজেলা শাখার সভাপতি রনু নকরেক। দাবি বাস্তবায়নে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা, ভাইসচেয়ারম্যান মো. আমিরুল ইসলাম মুক্কু, কোচ ছাত্র সংগঠন (পিলাচ) সদস্য রনি কোচ, সাংবাদিক রফিক মজিদ প্রমুখ। সমাবেশে বক্তারা আদিবাসী অধিকার বিষয়ক জাতিসংঘের ঘোষণার বাস্তবায়নের দাবি জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিশ্ব আদিবাসী দিবস পালিত পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads