ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সংগ্রহ ও নবায়ন শুরু হয়েছে। ৮ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় নিজ দলীয় কার্যালয়ে ওই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। এ উপলক্ষে উপজেলা বিএনপি’র আহবায়ক মো. আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. শাজাহান আকন্দ, যুবদলের সভাপতি মো. আব্দু্ল মান্নান, সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, শ্রমিক দলের সভাপতি মো. আশরাফুল ইসলাম জুন, কৃষকদলের সভাপতি ইদ্রিস আলী হিরু, বিএনপি নেতা মো. শামীম মোস্তফা প্রমুখ। সভাশেষে জেলা বিএনপি’র সভাপতি মো. মাহমুদুল হক রুবেল উপজেলা ছাত্রদলের নেতা মো. বিপ্লব, মো. শহিদুল ইসলাম, মো. সোহাগ, মো. এরশাদ মোল্লা, মো. এখলাস মিয়া, মো. জাহিদুল হক মনির, মো.তামজীদ,
মো. আব্দুল মোতালেব, হান্নসানহ উপস্থিত ছাত্রনেতাদের হাতে সদস্য সংগ্রহ ও নবায়ন বই তুলে দেন।
























