মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) গাজীপুরের আয়োজনে আধুনিক পদ্ধতিতে ধান চাষবাদের উপর মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ফলিত গবেষণা বিভাগ ‘ব্রি’ গাজীপুরের বাস্তবায়নে এবং কৃষি গবেষণা অধিদপ্তরের নকলার সহযোগিতায় ৮ আগস্ট মঙ্গলবার কায়দা গ্রামের কৃষক রহুল আমীনের বাড়ির আঙ্গীনায় দিনব্যাপি ওই মাঠ দিবস ও প্রশিক্ষণ চলে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রি’র মহাপরিচালক ড. ভাগ্য রানী বনিক।
শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রি’র গবেষণা পরিচালক ড. আনসার আলী, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিশ্বজিৎ কর্মকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন।
অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ূন কবীর, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক মন্নাফ খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃষিবিদ আতিকুর রহমান, ভূরদী কৃষিপণ্য উৎপাদক কল্যান সংস্থার সভাপতি মোশারফ হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান এবং ওই ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণসহ ২ শতাধিক স্থানীয় কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ড. বিশ্বজিৎ কর্মকার।
বক্তারা ব্রি ধান-৪৮ সহ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) গাজীপুরের উদ্ভাবিত বিভিন্ন ধান চাষ ও উৎপাদন কৌশল সম্পর্কে আলোচনা করেন।

























