ads

রবিবার , ৬ আগস্ট ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শিক্ষার্থীদের জন্য সততা স্টোর উদ্বোধন

খবর টি পড়েছেন : ২৭১
শেরপুরে শিক্ষার্থীদের জন্য সততা স্টোর উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষার্থীদের মধ্যে সততার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে শেরপুরে বিক্রেতাবিহীন ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। ৬ আগস্ট রবিবার দুপুরে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ও জেলা প্রশাসনের সহায়তায় শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠা করা ওই স্টোরের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট নারায়ণ চন্দ্র হোড় ও সাধারণ সম্পাদক সারওয়ার জাহান তপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসু। সততা স্টোর উদ্বোধন শেষে জেলা প্রশাসক প্রথম গ্রাহক হিসেবে পণ্য ক্রয় করেন।
জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত সততা স্টোরে কোনো বিক্রেতা থাকবে না। স্টোরে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রীসহ অন্যান্য জিনিসপত্র সাধারণ দোকানের মতো এখানে সাজানো অবস্থায় থাকবে। প্রতিটি জিনিসের একটি মূল্য তালিকা টানানো থাকবে। শিক্ষার্থীরা তার প্রয়োজনীয় জিনিসটি নিয়ে সততা স্টোরের রেজিস্টারে তা লিপিবদ্ধ করে স্টোরে রাখা ক্যাশবাক্সের মধ্যে নির্ধারিত মূল্য পরিশোধ করবে। কর্তৃপক্ষ নিয়মিত সততা স্টোরের জিনিসপত্রের বেচা-কেনা হিসেব-নিকাশ করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শিশুকাল থেকে অর্জন করবে সততার দীক্ষা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেষ বিকেলের রোদ -শিউলি মিতু পরবর্তী সংবাদ শেরপুরে মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads