ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে শহীদুল ইসলাম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। ৩ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সুরিহারা গ্রামে ওই ঘটনা ঘটে। শহীদুল স্থানীয় মজনু মিয়ার ছেলে। ওই ঘটনায় শফিকুল ইসলাম (২২) নামে আরেক যুবক আহত হয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে মুষলধারে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। ওইসময় শহীদুল ও শফিকুল তেতুলতলা বাজার থেকে বাড়িতে ফিরছিল। স্থানীয় পাগলার মুখ বাজারে এলে প্রচন্ড শব্দে তাদের ওপর বজ্রপাত হয়। দু’জনেই বজ্রপাতে দগ্ধ হয়ে জ্ঞান হারায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শেরপুর জেলা নিয়ে আসে। জেলা হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাহাত ওইসময় শহীদুলকে মৃত ঘোষনা করেন।























