ads

বৃহস্পতিবার , ৩ আগস্ট ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার রায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

খবর টি পড়েছেন : ১৬৬
শেরপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার রায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বুদ্ধি ও শারিরিক প্রতিবন্ধী শিশুকে (৯) ধর্ষণের দায়ে তৈয়ব আলী (৩৮) নামে এক রিকশাচালককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। ৩ আগস্ট বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মোসলেহ্ উদ্দিন ওই রায় দেন। একই সাথে ধর্ষিতার পরিবারকে ৫০ হাজার টাকা আসামীর কাছ থেকে আদায় করে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে আদালত।
আদালত সূত্রে মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১ জুন বেলা একটার দিকে নালিতাবাড়ী উপজেলার বনকূড়া গ্রামের ৯ বছর বয়সী এক বাক ও শারিরিক প্রতিবন্ধী মেয়েকে আম দেওয়ার কথা বলে একই গ্রামের ইমান আলীর ছেলে তৈয়ব আলী বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ভিটে-বাড়িতে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটি ঘটনাটি তার মা ও বাবাকে জানায়। পরে শিশুটির বাবা বাদী হয়ে ওই বছরের ৩ জুন নালিতাবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের প্রায় দেড় মাস পর ১৩ জুলাই আসামীকে গ্রেফতার করে পুলিশ। এরপর ১৭ জুলাই তৈয়ব আলীর বিরুদ্ধে চার্জ গঠন করে আদালতে দাখিল করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডাক্তারসহ ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে আদালত ওই রায় প্রদান করে।
রাষ্ট্রপক্ষে স্পেশাল পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু ও আসামীপক্ষে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম মামলাটি পরিচালনা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে এক কৃষক ও গৃহবধূ খুনের অভিযোগ পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বজ্রপাতে যুবক নিহত, আহত ১

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads