ads

বৃহস্পতিবার , ৩ আগস্ট ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিদ্যুতের আলো ফিরে পেল ওই ২৬ পরিবার

খবর টি পড়েছেন : ১৪৮
ঝিনাইগাতীতে বিদ্যুতের আলো ফিরে পেল ওই ২৬ পরিবার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে গত ৭ দিন ধরে বিদ্যুৎহীন ওই ২৬ পরিবার বিদ্যুতের আলো ফিরে পেয়েছে। গত ৩০ জুলাই রবিবার জাতীয় অনলাইন শ্যামলবাংলা২৪ডটকম-এ ‘ঝিনাইগাতীতে পাঁচদিন ধরে বিদ্যুৎহীন ২৬ পরিবার’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদ প্রকাশের পর শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীগণ জরুরী ভিত্তিতে গত বুধবার ১৮টি ও বৃহস্পতিবার ৪টি গ্রাহককে পুনরায় নতুন মিটার প্রদান করে বিদ্যুৎ সংযোগ স্থাপন করেন।
এ ব্যাপারে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মো. রেজাউল করিম বলেন, বিষয়টি আমার জানা ছিল না। বিষয়টি আপনাদের (সাংবাদিকদের ) মাধ্যমে জানার পর দ্রতু গতিতে পুনরায় ২২জন গ্রাহককে নতুন মিটার প্রদান করে সংযোগ দেওয়া হয়েছে। বাকি ৪টি ওয়্যারিং পুড়ে যাওয়ায় নতুন করে ওয়্যারিং কাজ শেষে সংযোগ প্রদান করা হবে।
উল্লেখ্য, গত ২৫ জুলাই মঙ্গলবার সকাল আটটায় উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের চেঙ্গুরিয়া গ্রামের মো. আনোয়ার মিস্ত্রির বাড়ির সামনে ১১ হাজার ভোল্টেজের তিনটি তারের ওপর একটি কাঁচা বাঁশ হেলে পড়ে। এতে বিদ্যুৎ শর্টসার্কিটের সৃষ্টি হয়। এ ঘটনায় গ্রাহকের ২৬টি ডিজিটাল মিটার বিস্ফোরণ হয়ে আগুনে পুড়ে যায়। ঘটনার পাঁচদিন অতিবাহিত হলেও পল্লী বিদ্যুতের কোন কর্মকর্তা-কর্মচারী দেখা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ওই ২৬টি পরিবার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বজ্রপাতে যুবক নিহত, আহত ১ পরবর্তী সংবাদ ঝিনাইগাতী সরকারি খাদ্য গুদামে কোটি টাকার চাল অরক্ষিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads