ads

বুধবার , ২ আগস্ট ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে সন্ত্রাস বিরোধী গণর‌্যালি

খবর টি পড়েছেন : ১৪৫
শ্রীবরদীতে সন্ত্রাস বিরোধী গণর‌্যালি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজারে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিয়ে ও ইভটিজিং বিরোধী গণর‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে স্থানীয় সামাজিক সংগঠন রানীশিমুল ইউনিয়ন মুক্ত মঞ্চের উদ্যোগে ডাকবাংলা থেকে র‌্যালি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজারের চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত হয় পথসভা।
এতে বক্তব্য রাখেন রানীশিমুল ইউনিয়ন মুক্তমঞ্চের মুখপাত্র ও ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মেজবা উদ্দিন বখতিয়ার, সাবেক ইউপি চেয়ারম্যান আবু সামা কবির, সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার আমানউল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, আওয়ামী লীগ নেতা এমএ মোনায়েম, ওয়াছিক বিললাহ বিললাল, ইউপি সদস্য রিপন মিয়া, ইউনিয়ন কাজী আবু সাইদ দিনার, সুলতান আহমেদ প্রমূখ। বক্তারা ইউনিয়নকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্য বিয়ে মুক্ত করতে একাত্মতা প্রকাশ করেন।
এদিকে বাজারের নিরাপত্তাজনিত কারণে রাত ১২টার পর থেকে সকল দোকানপাট বন্ধ রাখতে মাইকিং করেছে স্থানীয় বাজার নিরাপত্তা কমিটির সভাপতি কুরবান আলী ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তোতা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে গৃহবধূ লোপা নির্যাতন মামলা ॥ ট্রাইব্যুনালেও সেই… পরবর্তী সংবাদ শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads