স্টাফ রিপোর্টার ॥ শেরপুর কালেক্টরেট চত্বরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। ২ আগস্ট বুধবার হুইপ আতিউর রহমার আতিক এমপি বৃক্ষমেলা উদ্বোধন করেন। এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে মেলা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হুইপ আতিক রহমান আতিক, জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, কৃষি বিভাগের উপ-পরিচালক মো. আশরাফ উদ্দিন প্রমুখ।
শোভাযাত্রায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়। জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা পরিষদ ও বনবিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এবারের বৃক্ষমেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নার্সারি মালিকের স্টলসহ ৩০টি স্টল স্থান পেয়েছে।



















