শেরপুরে গৃহবধূ লোপা নির্যাতন মামলা ॥ ট্রাইব্যুনালেও সেই এসআই শাহিনের জামিন নামঞ্জুর

খবর টি পড়েছেন : ২২৭
শেরপুরে গৃহবধূ লোপা নির্যাতন মামলা ॥ ট্রাইব্যুনালেও সেই এসআই শাহিনের জামিন নামঞ্জুর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে মেধাবী কলেজছাত্রী ও তরুণী গৃহবধূ আশরাফুন্নাহার লোপাকে নির্যাতনের চাঞ্চল্যকর মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালেও জামিন নামঞ্জুর হয়েছে যৌতুকলোভী পাষন্ড স্বামী ডিএমপি পুলিশের এসআই শাহিনুল ইসলাম শাহিনের। ২ আগস্ট বুধবার দুপুরে আসামী ও ভিকটিমের উপস্থিতিতে উভয় পক্ষের শুনানী শেষে ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মোসলেহ উদ্দিন তা নামঞ্জুর করেন। শুনানীতে রাষ্ট্রপক্ষে স্পেশাল পিপি এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, অতিরিক্ত পিপি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও জেলা মানবাধিকার কমিশনের সাবেক সভাপতি এডভোকেট প্রদীপ দে কৃষ্ণ ও সাধারণ সম্পাদক এডভোকেট শক্তিপদ পালসহ একঝাঁক আইনজীবী অংশ নিলেও এবারও আসামীপক্ষে ছিলেন ২/৩ জন।
এদিকে একই দিন সহযোগী আসামীদের বাদ দিয়ে তদন্ত কর্মকর্তার দাখিলকৃত অভিযোগপত্রের বিষয়ে আংশিক নারাজী দাখিল করেছেন মামলার সংবাদদাতা বাদী নির্যাতিতা লোপার মা সেলিনা আক্তার লাকী। ওই বিষয়ে শুনানীর জন্য ১৩ আগস্ট পরবর্তী তারিখ ধার্য করেছে ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, শেরপুর শহরের দমদমা মহল্লার ব্যবসায়ী আমিনুল ইসলামের একমাত্র কন্যা ও সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী লোপাকে পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের বাড়িতে গত ২২ মে রাতে ২০ লাখ টাকার যৌতুকের দাবি আদায়ে ব্যর্থ হয়ে অমানসিক নির্যাতন চালায় স্বামী এসআই শাহিন ও তার পরিবারের লোকজন। ওই ঘটনায় শ্রীবরদী থানায় ৫ জুন এসআই শাহিনসহ পরিবারের আরও ৪ সদস্যকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (খ)/৩০ ধারায় মামলা করা হয়। ওই মামলায় গত ১৩ জুলাই প্রধান আসামী এসআই শাহিন নিম্ন আদালতে হাজির হয়ে হাজতে যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চিকিৎসার্থে শেরপুর প্রেসক্লাব সভাপতি আধারের ভারতযাত্রা পরবর্তী সংবাদ শ্রীবরদীতে সন্ত্রাস বিরোধী গণর‌্যালি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads