চিকিৎসার্থে শেরপুর প্রেসক্লাব সভাপতি আধারের ভারতযাত্রা

খবর টি পড়েছেন : ১৬১
চিকিৎসার্থে শেরপুর প্রেসক্লাব সভাপতি আধারের ভারতযাত্রা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় অনলাইন নিউজ পোর্টাল শ্যামলবাংলাটুয়েন্টিফোরডটকম’র প্রকাশক-সম্পাদক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আধার চিকিৎসার্থে ভারতযাত্রা করেছেন। তিনি ২ আগস্ট বুধবার সকালে রাজধানী ঢাকা থেকে মৈত্রী এক্সপ্রেস ট্রেনযোগে কলকাতায় যাচ্ছেন। সেখানে পৌঁছানোর পর সুবিধাজনক প্রতিষ্ঠানে তিনি চিকিৎসা গ্রহণ করবেন। তিনি বেশ কিছুদিন যাবত অ্যালার্জিজনিত অ্যাজমা ও গ্যাস্ট্রিকে ভুগছেন। তার অনুপস্থিতিতে শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল সভাপতির দায়িত্ব এবং শ্যামলবাংলা২৪ডটকম’র নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমান সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
এদিকে চিকিৎসার্থে ভারতযাত্রা উপলক্ষে রফিকুল ইসলাম আধার সাংবাদিক, আইনজীবী ও রাজনৈতিক-সামাজিক নেতা-কর্মীসহ সকলের দোয়া কামনা করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সড়ক দুুর্ঘটনায় নিহত ১, আহত ৩ পরবর্তী সংবাদ শেরপুরে গৃহবধূ লোপা নির্যাতন মামলা ॥ ট্রাইব্যুনালেও সেই…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads