স্টাফ রিপোর্টার : শেরপুরে ট্রাক-ব্যাটারিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আলমাস উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি নিহত ও আরও ৩ জন আহত হয়েছে। ১ আগস্ট মঙ্গলবার রাতে শেরপুর পৌর শহরের মোবারকপুর এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আলমাস শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের চিতলিয়া গ্রামের আফছর উদ্দিনের ছেলে। তবে তাৎক্ষনিকভাবে আহতদের নাম জানা যায়নি। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শেরপুর শহরের মোবারকপুর এলাকায় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৭৬৮৪) বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই আলমাস উদ্দিন মারা যায়। আহত হয় আরও ৩ জন। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় অটোরিক্সার ৩ যাত্রীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
শেরপুর সদর থানার এসআই জীবন চন্দ্র বর্মন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।























