শ্রীবরদীতে দুর্নীতিকে লাল কার্ড দেখালো ৫ শতাধিক শিক্ষার্থী

খবর টি পড়েছেন : ১৪৯
শ্রীবরদীতে দুর্নীতিকে লাল কার্ড দেখালো ৫ শতাধিক শিক্ষার্থী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক ও সততা স্টোর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় দুর্নীতিকে লাল কার্ড দেখালো ৫ শতাধিক শিক্ষার্থী। ‘দুর্নীতি হলে শেষ, নিজে বাচঁবো, বাঁচবে দেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১ আগস্ট মঙ্গলবার শেরপুরের শ্রীবরদী উপজেলা প্রশাসনের আয়োজনে তাতিহাটি আইডিয়াল স্কুলে অনুষ্ঠিত সভায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা শপথ বাক্য পাঠ শেষে দুর্নীতিকে লাল দেখান।
দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন। তাতিহাটি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক অফিসার রহুল আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারাফ হোসেন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রহুল আমীন কালাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল আমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, শ্রীবরদী ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হালিম, মাওলানা আব্দুল কাদির, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যা নিলুফা ইয়াছমিন প্রমুখ।
পরে শিক্ষার্থীদের সুলভ মূল্যে শিক্ষা উপকরণ ক্রয় করার লক্ষে বিক্রেতাবিহীন ‘সততা স্টোর’ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় এডভোকেসী সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নকলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads