নকলায় এডভোকেসী সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২০০
নকলায় এডভোকেসী সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর): শেরপুরের নকলায় সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্স হলরুম এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য বিভাগ নকলার আয়োজনে উক্ত এডভোকেসী সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ মজিবুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে মেডিক্যাল অফিসার ডা. রাজিব সাহা, এমওএমসিএইচ ডা. উম্মে মরিয়ম, স্যানেটারি পরিদর্শক হাসান ফেরদৌস আলম, এএইচআই রফিকুল ইসলাম, মর্তুজ আলী ও মফিদুল ইসলাম, নকলা হাসপাতালে কর্মরত সেবিকাগন, স্থানীয় সাংবাদিক, ইমান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমটিইপিআই আব্দুর রহিম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে দুর্নীতিকে লাল কার্ড দেখালো ৫ শতাধিক শিক্ষার্থী

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads