শ্রীবরদীতে কৃষকের লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৬০
শ্রীবরদীতে কৃষকের লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে আনছার আলী (২৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩১ জুলাই সোমবার দুপুরে উপজেলার মাদারপুর গ্রামের এক গাছের ডাল থেকে ওই লাশ উদ্ধার করে। সে ওই গ্রামের হাবিবর রহমানের ছেলে।
জানা যায়, সোমবার ভোরে শ্রীবরদী উপজেলার মাদারপুর গ্রামে গাছের ডালে আনছার আলীর ফাঁস লাগানো ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
শ্রীবরদী থানার এসআই আবুল কাশেম জানান, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হওয়ায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলেই বিষয়টি পরিস্কার হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন পরবর্তী সংবাদ শেরপুরে পানিতে ডুবে স্কুলছাত্রী, বিদ্যুৎস্পর্শে কৃষকের মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads