ads

সোমবার , ৩১ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

খবর টি পড়েছেন : ১৩৯
শেরপুরে হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে চাঞ্চল্যকর নিজাম উদ্দিন হত্যা মামলায় আবেদ আলী (৪৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ৪০ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে আরও ৬ মাসের কারাদ- দিয়েছে আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুসলেহ উদ্দিন ওই রায় ঘোষণা করেন। আবেদ আলী সদর উপজেলার পাঞ্জরভাঙ্গা গ্রামের সিরাজ আলীর পুত্র। তবে ঘটনার পর থেকেই আবেদ আলী পলাতক রয়েছে। একই সাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ১২ আসামীকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
অতিরিক্ত পিপি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু জানান, ২০০৯ সালের ১২ জানুয়ারি সকালে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সদর উপজেলার পাঞ্জরভাঙ্গা গ্রামে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন স্থানীয় কৃষক নিজাম উদ্দিন। পরে ওইদিনই বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান নিজাম উদ্দিন। ওই ঘটনায় নিজাম উদ্দিনের ছেলে মীরজাহান বাদী হয়ে আবেদ আলীসহ ১৩ জনকে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্ত শেষে ওই ১৩ জনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দাখিল হয়। বিচারিক পর্যায়ে বাদী, চিকিৎসকসহ ৮ জন সাক্ষীর জবানবন্দি-জেরা গ্রহণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শ্যালিকা হত্যা মামলায় ভগ্নিপতির মৃত্যুদণ্ড পরবর্তী সংবাদ শ্রীবরদীতে কৃষকের লাশ উদ্ধার

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads