শেরপুরে পানিতে ডুবে স্কুলছাত্রী, বিদ্যুৎস্পর্শে কৃষকের মৃত্যু

খবর টি পড়েছেন : ১৬৪
শেরপুরে পানিতে ডুবে স্কুলছাত্রী, বিদ্যুৎস্পর্শে কৃষকের মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে পানিতে ডুবে এক স্কুলছাত্রী এবং বিদ্যুৎস্পর্শে এক কৃষকের মৃত্যু ঘটেছে। ৩১ জুলাই সোমবার দুপুরে পৃথকস্থানে ওই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সদর উপজেলার ভাতশালা এলাকায় ডোবার পানিতে পড়ে রিয়া মনি (১১) নামে এক শিশুর মৃত্যু হয়। সে স্থানীয় গোলাম রসুলের মেয়ে ও নতুন কুঁড়ি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল। দুপুরে খেলতে গিয়ে সে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায়। সাঁতার না জানা থাকায় ওইসময় সে পানিতে তলিয়ে যায়। খেলার সাথীরা ঘটনাটি তার মা’কে জানালে তাৎক্ষণিকভাবে ডোবায় নেমে উদ্ধার করা হলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এদিকে শ্রীবরদী উপজেলার আটাকান্দা গ্রামে বিদ্যুৎস্পর্শে মুক্তা মিয়া (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে। জানা যায়, সোমবার দুপুরে গরুকে গোসল করানোর জন্য তিনি মাঠে যান। ওইসময় সেচযন্ত্রের পানি দিয়ে গরুকে গোসল করানো শুরু করলে তিনি বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে স্বজনরা গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে কৃষকের লাশ উদ্ধার পরবর্তী সংবাদ শেরপুরে মুগ ডাল আবাদের মাঠ দিবস

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads