ads

সোমবার , ৩১ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শ্যালিকা হত্যা মামলায় ভগ্নিপতির মৃত্যুদণ্ড

খবর টি পড়েছেন : ৩৬৬
শেরপুরে শ্যালিকা হত্যা মামলায় ভগ্নিপতির মৃত্যুদণ্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে আপন শ্যালিকাকে হত্যার চাঞ্চল্যকর মামলায় ভগ্নিপতি রঞ্জিত চন্দ্র দাস (৪৭)কে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুসলেহ উদ্দিন জনাকীর্ণ আদালতে আসামীর উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। রঞ্জিত ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধোপাগোছনা গ্রামের মৃত কেশব চন্দ্র দাসের পুত্র।
অতিরিক্ত পিপি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু জানান, রঞ্জিত চন্দ্র দাস বিয়ের পর থেকে টানা ৪ বছর যাবত ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা গ্রামস্থ শ্বশুর মনেন্দ্র দাসের বাড়িতে বসবাস করছিল। ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি বিকেলে ল্যাট্রিন ব্যবহার নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে রঞ্জিত উত্তেজিত হয়ে একই বাড়িতে বসবাসকারী শ্যালিকা চানবালা রানী দাস (২৮) কে দা দিয়ে উপুর্যপরিভাবে কোপাতে থাকে। ওই অবস্থায় বড়বোন সুমতি রানী দাস (৪৫) এগিয়ে গিয়ে চানবালাকে রক্ষার চেষ্টা করলে রঞ্জিত তাকেও কুপিয়ে রক্তাক্ত করে। গুরুতর অবস্থায় দু’জনকেই জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করলে সন্ধ্যায় চানবালা মারা যায়। অন্যদিকে ঘটনার পরপরই এলাকাবাসী রঞ্জিতকে আটক করে পুলিশে তুলে দেয়। ওই ঘটনায় একইদিন চানবালার বাবা মনেন্দ্র দাস বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরদিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় রঞ্জিত। একই বছরের ২ মে রঞ্জিতের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম তালুকদার। বিচারিক পর্যায়ে বাদী, অপর জখমী, ম্যাজিস্ট্রেট ও চিকিৎসকসহ ৭ জন সাক্ষীর জবানবন্দি-জেরা গ্রহণ করা হয়। এ মামলায় স্টেট ডিফেন্স হিসেবে আসামী পক্ষে পরিচালনা করেন এডভোকেট শক্তিপদ পাল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্যামলবাংলা২৪ডটকম’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে শাহ আলম বাবুল স্মরণে :… পরবর্তী সংবাদ শেরপুরে হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads