ads

বৃহস্পতিবার , ২৭ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শিশু বলাৎকারের মামলায় বখাটের কারাদণ্ড

খবর টি পড়েছেন : ১৬৯
শেরপুরে শিশু বলাৎকারের মামলায় বখাটের কারাদণ্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ৫ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের দায়ে আলামিন (২০) নামের এক বখাটে যুবকের ৩ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ২৬ জুলাই বুধবার দুপুরে শেরপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান আসামী আলামিনের উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আলামিন শ্রীবরদী উপজেলার হালুয়াহাটী গ্রামের ফরহাদ আলীর ছেলে।
রায়ের বিষয়টি নিশ্চিত করে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার ছামিউল ইসলাম জানান, ২০১০ সালের মার্চ বখাটে আলামিন প্রতিবেশী গৃহকর্তা-গৃহকর্ত্রী বাড়িতে না থাকার সুযোগে তাদের ঘরে ঢুকে ৫ বছর বয়সী ওই শিশুকে ঘুমন্ত অবস্থায় বলাৎকার করে। ওই সময় শিশুটির চিৎকার শুনে প্রতিবেশী এক নারী তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে শিশুটিকে প্রথমে শ্রীবরদী ও পরে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বখাটে আলামিনকে একমাত্র আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন। একই বছর ৩ জুন শ্রীবরদী থানার এসআই আবুল কালাম আদালতে বখাটে আলামিনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক পর্যায়ে বাদী, ভিকটিম, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামী আলামিনের বিরুদ্ধে দ-বিধির ৩৭৭ ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে ওই দণ্ড দেওয়া হয়। মামলাটি রাষ্ট্রপক্ষে এপিপি এডভোকেট সুব্রত কুমার দে ভানু ও আসামীপক্ষে এডভোকেট নুরে আলম হীরা পরিচালনা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় আলোকিত বন্ধু ফোরামের বৃক্ষরোপন পরবর্তী সংবাদ শেরপুরে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads