ads

বৃহস্পতিবার , ২৭ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

খবর টি পড়েছেন : ১৪১
শেরপুরে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘ময়লা- বর্জ্য সরিয়ে নাও, শ্বাস নিয়ে বাচঁতে দাও’-শ্লোগানকে সামনে রেখে আমনকুড়া বিলে ময়লা ফেলা বন্ধকরণসহ পৌর শহরের পরিবেশ উন্নয়নে সুষ্ঠ বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন করেছে জনউদ্যোগ নামের একটি নাগরিক সংগঠন। ২৭ জুলাই বৃহস্পতিবার সকালে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি) এর সহায়তায় গৃর্দানারায়নপুর আমনকুড়া বিলের ময়লার ভাগারের সামনের রাস্তায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওইসময় জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদের সঞ্চালনায় শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, উদীচী সভাপতি তপন সারোয়ার, মহিলা পরিষদ সভাপতি জয়শ্রী দাস লক্ষী, শেরপুর কলেজ শিক্ষক ফেডারেশনের সাধারন সম্পাদক শওকত হোসেন, বাংলার মুখ সভাপতি সাইফুল আলম শাহীন, জনউদ্যোগের সদস্য সচিব সাংবাদিক হাকিম বাবুল, কমিউনিষ্ট পার্টির সদর উপজেলা শাখার সভাপতি সোলাইমান আহাম্মেদ, নারী নেত্রী আঞ্জুমান আরা যুথি, ব্যাংকার আনিসুর রহমান লিখন প্রমুখ বক্তব্য রাখেন। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক লোক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শহরের প্রবেশমুখে গৃর্দানারায়ণপুর আমনকুড়া বিলের ময়লার ভাগাড়ে পঁচা-দুর্গন্ধ এলাকার প্রাকৃতিক পরিবেশকে দূষিত করছে। ফিডার সড়কের পাশে এ ময়লার ভাগাড়টি বিনষ্ট করছে শহরের নান্দনিকতা। রাস্তায় চলাচলকারি লোকজনকে নাকে-মুখে রুমাল চেয়ে প্রতিনিয়ত চলাচল করতে হবে। অবিলম্বে শহরের পরিবেশ উন্নয়নে ওই ময়লার ভাগাড়টি শহরের বাইরে অন্যত্র স্থানান্তর করা প্রয়োজন। সেইসাথে সুষ্ঠু ময়লা-বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে শেরপুরকে মডেল শহরে উন্নীত করার জন্য পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনকে অনুরোধ জানান বক্তারা।
এ ব্যাপারে পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন বলেন, ইউজিআইআইপি প্রকল্পে আওতায় শহরের অস্টমীতলায় একটি ময়লা ডাম্পিং স্টেশন নির্মাণ করা হবে। এজন্য জমি অধিগ্রহণে প্রকল্পের পক্ষ থেকে ৬ কোটি টাকা জেলা প্রশাসনের নিকট জমা দেওয়া হয়েছে। সেখানে মৃগী নদীর তীরে বাঁধ ও গাইড ওয়াল নির্মাণ করে ময়লার ডাম্পিং স্টেশন নির্মাণ হলেই গৃর্দানারায়ণপুরে আর ময়লা ফেলা হবে না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শিশু বলাৎকারের মামলায় বখাটের কারাদণ্ড পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads