ads

বুধবার , ২৬ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় আলোকিত বন্ধু ফোরামের বৃক্ষরোপন

খবর টি পড়েছেন : ১৬৪
নকলায় আলোকিত বন্ধু ফোরামের বৃক্ষরোপন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় বিভিন্ন মসজিদ-মাদরাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচীর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। নকলা উপজেলা বন্ধু ফোরাম ও নকলা অসহায় সহায়তা সংস্থা’র যৌথ উদ্যোগ ও আয়োজনে জালালপুর মধ্যপাড়া আহলে হাদিস জামে মসজিদ মাঠে গাছের চারা রোপণের মাধ্যমে ওই কর্মসূচীর উদ্বোধন করেন নকলা বন্ধু ফোরামের আহ্বায়ক মোশারফ হোসেন ও নকলা অসহায় সহায়তা সংস্থা’র সভাপতি শামীম আহমেদ এবং আমন্ত্রিত অতিথিরা। ওইসময় নকলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা জাহাঙ্গীর আলম বুলবুল, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান, গৌরদ্বার ইউনিয়ন যুবলীগ নেতা নাজমূল হুদা অনিক, পৌর যুবনেতা জাহাঙ্গীর আলম, মসজিদের মোয়াজ্জেম নওশের আলী ও কোষাধ্যক্ষ শাহজাহান মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিবুল আজাদ ডেভিট, ছাত্রনেতা জিয়াউল হক, সুহেল রানা, আসাদুজ্জামান আসাদ, আক্রাম হোসেন, আব্দুল হাকিম, আতিকুর রহমান, মাহমুদুর রহমান সোহাগ, ফাহিম হাসনাইন, নেওয়াজ শরীফ, রানা, নাসির উদ্দিন, আলমগীর হোসেন, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সদস্য মাশিকুর রহমান, শাপলা, আকিদুল, শাওন, তোষার, ছানী, হৃদয়, মুন্নি, সাথী, শরিফ, মাশিকুর ও হৃদয় হাসান; মুসল্লি সামছুল হক ও টুনু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
নকলায় প্রয়োজনের তুলনায় বৃক্ষ কমে যাওয়ায় বিভিন্ন পরিবেশ বাদী ও বৃক্ষপ্রেমীদের পরামর্শক্রমে উপজেলার ৫০টি ধর্মীয় প্রতিষ্ঠানে পরিবেশ বান্ধব ফলদ ও ঔষধী গাছের চারা রোপনের ওই কর্মসূচী হাতে নেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরবর্তী সংবাদ শেরপুরে শিশু বলাৎকারের মামলায় বখাটের কারাদণ্ড

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads