ads

বুধবার , ২৬ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

খবর টি পড়েছেন : ২৪১
শেরপুর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টর ॥ শেরপুর শহরে রাস্তার পাশের্^ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে শেরপুর পৌরসভা। ২৬ জুলাই বুধবার দুপুর থেকে শুরু হয় ওই উচ্ছেদ অভিযান। জেলা প্রশাসনের উদ্যোগে ও পৌরসভার সহায়তায় পরিচালিত অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল আলম ভূইয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, সহকারী প্রকৌশলী খোরশেদুজ্জামান, বস্তি উন্নয়ন কর্মকর্তা শরিফ উদ্দিন, বাজার পরিদর্শক রফিকুজ্জামান ঝন্টু ও পুলিশের এসআই বকুল সাহার উপস্থিতিতে মাথায় লাল কাপড় বাঁধা বেশ কিছু শ্রমিক উচ্ছেদে অংশ নেয়।
অভিযানের শুরুতেই জেলা শহরের থানা মোড়ের একটি রেস্তোরার বর্ধিত অংশ, কয়েকটি দোকানপাটের বর্ধিত অংশ বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। পরে থানা মোড় থেকে নিউমার্কেট মোড়, শহীদ বুলবুল সড়ক মোড়, গোয়ালপট্টি ও চকবাজার এলাকার বিভিন্ন অবৈধ স্থাপনাসহ ফুটপাতে বসা হকারদের দোকান-পাটও উচ্ছেদ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যৌতুকলোভী এসআই শাহিন বরখাস্ত : শেরপুরে দায়রা আদালতেও… পরবর্তী সংবাদ নকলায় আলোকিত বন্ধু ফোরামের বৃক্ষরোপন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads