ads

মঙ্গলবার , ২৫ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যৌতুকলোভী এসআই শাহিন বরখাস্ত : শেরপুরে দায়রা আদালতেও মেলেনি জামিন

খবর টি পড়েছেন : ২০৯
যৌতুকলোভী এসআই শাহিন বরখাস্ত : শেরপুরে দায়রা আদালতেও মেলেনি জামিন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুরে মেধাবী কলেজছাত্রী ও তরুণী গৃহবধূ আশরাফুন্নাহার লোপাকে নির্যাতনের চাঞ্চল্যকর মামলায় এবার দায়রা জজ আদালতেও জামিন হয়নি যৌতুকলোভী পাষন্ড স্বামী ডিএমপি পুলিশের এসআই শাহিনুল ইসলাম শাহিনের। ২৫ জুলাই মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে ক্রিমিনাল মিছ কেইসমূলে এসআই শাহিনের জামিন শুনানীকালে প্রকাশ পায় ওই মামলায় ইতোমধ্যেই অভিযোগপত্র দাখিল হয়েছে। পরে বিচারক কিরণ শংকর হালদারের নির্দেশে আসামীপক্ষের আইনজীবী মোঃ আল আমিন তার আবেদন প্রত্যাহার করে নেন। এসআই শাহিন ১৩ জুলাই নি¤œ আদালতে হাজির হয়ে হাজতে যাওয়ায় ওই আদেশে সংক্ষুব্ধ হয়ে তার পক্ষে ওই ক্রিমিনাল মিছ কেইসটি দায়ের করা হয়েছিল।
এদিকে একইদিন নি¤œ আদালতে মূল নথি না থাকায় মামলার পরবর্তী তারিখ ধার্য্য করা হয়েছে ২ আগস্ট। আদালত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২ আগস্টের আগে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বদলি হওয়ার সুযোগ নেই এবং বদলি হওয়া ছাড়া এসআই শাহিনের পক্ষে ট্রাইব্যুনালে গিয়ে জামিন চাওয়াও সম্ভব নয়।
অন্যদিকে মামলার বিষয়টি অবহিত হওয়ার পরই এসআই শাহিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের স্পেশাল একশন গ্রুপের সহকারী পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম সোহাগ। মঙ্গলবার বিকেলে তিনি ওই তথ্য নিশ্চিত করে বলেন, এরপরও তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।
উল্লেখ্য, শেরপুর শহরের দমদমা মহল্লার ব্যবসায়ী আমিনুল ইসলামের একমাত্র কন্যা ও সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী লোপাকে পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের বাড়িতে গত ২২ মে রাতে ২০ লাখ টাকার যৌতুকের দাবি আদায়ে ব্যর্থ হয়ে অমানসিক নির্যাতন চালায় স্বামী এসআই শাহিন ও তার পরিবারের লোকজন। ওই ঘটনায় শ্রীবরদী থানায় ৫ জুন এসআই শাহিনসহ পরিবারের আরও ৪ সদস্যকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (খ)/৩০ ধারায় মামলার পর সকলের গ্রেফতার ও বিচার দাবিতে ফুঁসে উঠে স্থানীয় মহিলা পরিষদ ও মানবাধিকার কমিশনসহ বিভিন্ন সংগঠন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সুখেই আছি আমরা নকলাবাসী পরবর্তী সংবাদ শেরপুর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads