এম এইচ বাবু সরকার ॥ মহান আল্লাহ’র দয়া ও রহমতে সর্ব্বোচ্চ সুখে আছি আমরা নকলাবাসী। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় যেমন বাঙালি হিসেবে আমরা গর্বিত ও তেমনি শান্তিতেও আমরা স্বীকৃত।
নকলা নামটি এসেছে আরবী ‘নাখলা’ নামক শব্দ থেকে যার অর্থ হচ্ছে খেজুরের বাগান। প্রায় ৬৭.৪৯ বর্গ কিঃমিঃ আয়তন এ নকলা উপজেলা প্রতিষ্ঠিত হয় ১৯৩০ সালে যা প্রথমে থানা ছিল। ১ টি পৌরসভা ও ৯ টি ইউনিয়ন নিয়ে আমাদের এই নকলা উপজেলার প্রশাসনিক কাঠামো গঠিত। বর্তমানে নকলা উপজেলার শিক্ষার হার প্রায় ৪৩%।
বাংলাদেশের মানচিত্রে শেরপুর জেলার অবস্থান ভারতের সীমানা বরাবর পাহাড়ে বেষ্টিত অঞ্চল। শেরপুর জেলার পূর্ব পাশে অবস্থান আমাদের এই নকলা উপজেলা অবস্থান। প্রায় ২ লাখের বেশির জনসংখ্যার বসবাস আমাদের এই নকলা উপজেলায়। আমাদের এ প্রিয় নকলা উপজেলার অধিকাংশ মানুষ কৃষি নির্ভর। তবে সম্প্রতি অনেকেই মাছ চাষ,হাসঁ মুরগি পালন,গবাদি পশু পালনে আগ্রহী হয়ে উঠছে। ব্যবসা-বাণিজ্যের দিক দিয়ে নকলা অনেক সুনাম রয়েছে।
নকলা উপজেলার প্রতিটি অঞ্চলের মানুষ অর্থনৈতিক, সামাজিক,রাজনৈতিক ও পরিবেশগত ভাবে অন্যান্য উপজেলার তুলনায় বেশি সুখি ও শান্তিময় পরিবেশ উপভোগ করে আসছে। আমাদের এই প্রিয় নকলা উপজেলায় নেই কোন প্রাকৃতিক দূর্যোগ, খরা, বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ফসলহানি, জলাবদ্ধতা।
এছাড়া অন্যান্য অঞ্চলের চেয়ে মাটি, পানি,নির্মল বাতাস আমাদের নকলায় অনেকটা প্রাকৃতিক ও আল্লাহর রহমতের দিক দিয়ে এগিয়ে। দেশের অন্যান্য অঞ্চলে প্রাকৃতিক দূর্যোগ,খরা, বন্যা, পাহাড় ধস,জলাবদ্ধতা, লবণাত্মক পানি, সবুজের সমারোহের অভাব থাকলেও সেই দিক থেকে আমাদের নকলায় ওইসব সমস্যা নেই বললেই চলে।
যোগাযোগের ক্ষেত্রে আমরা নকলাবাসী অন্যান্য উপজেলার চেয়ে বেশি এগিয়ে রয়েছি। রাস্তাঘাট,ব্রিজ, সেতুসহ সমস্ত যোগাযোগে আমরা নকলাবাসি অনেক এগিয়ে, কারণ আপনি পার্শ্ববর্তী কয়েকটি উপজেলার যোগাযোগের চিত্র দেখলেই অনুমান করতে পারবেন, আমরা কতটা সুখে আছি।
স্কুল,কলেজ, মাদ্রাসা, মসজিদ ও মন্দির আমাদের নকলায় অন্যান্য উপজেলার তুলনায় অনেক এগিয়ে রয়েছে এবং শিক্ষা ও ধর্মীয় অনুশাসন আমরা এখনো সামাজিক শৃংখলায় বেড়ে উঠছি। গ্রামের প্রায় প্রতিটি স্কুল কলেজ মাদ্রাসা আজ শিক্ষার্থীর ঢল নামে,তেমনি এসব দৃষ্টি নন্দন প্রতিষ্ঠানে শিক্ষার মান বৃদ্ধি পাচ্ছে।
আমরা নকলাবাসি বিদ্যুৎ সেবার মানে অন্যান্য উপজেলার চাইতে বেশি লাভবান। নকলার প্রায় ৮০ শতাংশ পরিবার আজ বিদুৎ সেবার অধিকারী যা আজ কিছু দিনের মধ্যেই ১০০ শতাংশে উন্নতি লাভ করবে। গ্রামের বাড়িতে এখন আর হারিকেন,কুপি চোখে পড়েনা,দূর থেকে ভেসে ওঠে বিদুৎের ঝলকানি। এই বিদ্যুৎ ব্যবস্থা নকলাবাসির সুখের ও জীবন যাত্রা উন্নতির আরেক উজ্জল নক্ষত্রের নাম।
বিশুদ্ধ পানির জন্য নকলা উপজেলায় প্রতিটি পরিবারে আল্লাহর রহমত রয়েছে, আমরা অন্যান্য উপজেলার চেয়ে বিশুদ্ধ পানি সবসময় সবখানেই পাচ্ছি। আমাদের পার্শবতী কয়েকটি উপজেলার দিকে নজর দিলেই বুঝবেন পানির চাহিদায় আমরা কত সুখে আছি। নকলা উপজেলায় প্রতিটি পরিবার নদ নদীর মাছ ও কৃষিকাজের উপকারিতা ভোগ করছে। এক কথায় মাছে ভাতে নকলাবাসী।
আমাদের এ প্রিয় নকলা উপজেলায় নেই তেমন খুন, ছিনতাই,চুরি,ডাকাতি, দাঙ্গা-হাঙ্গামা ও রাজনৈতিক অস্থিরতা। সে দিক থেকে দেশের অন্যান্য উপজেলার চেয়ে আমরা নকলাবাসি একটু বেশিই সুখি ও শান্তির স্থানে বসবাস করছি। টিভি,পত্রিকা, অনলাইনের সংবাদে নকলা উপজেলা দুশ্চিন্তার তেমন কোন সংবাদ নজরে পড়ে না।
রাজনৈতিক যে অস্থিরতা আছে, তা শুধু রাজনৈতিক মাঠেই বিদ্যামান। নিজেদের মধ্যে ব্যক্তি আক্রোশ নেই। যদিও রাজনীতিতে যত প্রতিযোগিতা থাকবে কর্মীদের তত মূল্যায়ন হবে ও রাজনৈতিক চর্চা বৃদ্ধি পাবে। তবে বিরোধী দলীয় নেতা-কর্মীরা আমাদের নকলা উপজেলায় সর্ব্বোচ্চ সুখে আছে, এক কথায় তারা মায়ের কোলে ঘুমাচ্ছে।
মাদক, জুয়া, ইভটিজিং, ধর্ষণ, নারী নির্যাতন, যৌন হয়রানির মত আলোচিত খবর দেখে নকলাবাসীর উদ্বেগ প্রকাশ করতে হয় না। যা হয় তা অন্যান্য এলাকার চেয়ে অনেক কম হারে। এ জন্য নকলাবাসীর সামাজিক অনুশাসন অনেক ক্ষেত্রে এগিয়ে।
পারিবারিক বন্ধন ও ছোট-বড়দের শ্রদ্ধা-ভক্তি ও সামাজিকতায় আমরা নকলাবাসি এখনো ধর্মীয় মূল্যবোধ ও সামাজিকতায় বেড়ে উঠছি। আমাদের পিতা-মাতা, ভাই-বোন, আত্মীয়-স্বজনরা শ্রদ্ধার চোখেই বড় হচ্ছে এবং বড়দের সম্মান করছে। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রেও একই ধারাবাহিকতা বজায় রয়েছে।
পরিশেষে এটাই বলতে পারি আল্লাহ’র রহমতে সর্বোচ্চ সুখে আছি আমরা নকলাবাসী। আগামী দিনগুলোতে সবাই যেন একত্রে থাকতে পারি- এ প্রত্যাশা সবার কাছে।























