ads

সোমবার , ২৪ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না মুক্তিযোদ্ধা মতিউর রহমানের

খবর টি পড়েছেন : ১৬৮
শ্রীবরদীতে অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না মুক্তিযোদ্ধা মতিউর রহমানের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) ॥ যে মানুষটি স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গনের বীর সৈনিক। তিনি ক’মাস যাবত মারাত্মক রোগে আক্রান্ত হয়ে বাড়িতে পড়ে আছেন। চেয়ে আছেন নিয়তির দিকে। তার দু’চোখ বেয়ে গড়ে পড়ছে জল। সারাক্ষণ পড়ে থাকতে হচ্ছে বিছানায়। তার ডান পায়ের বুড়ো আঙ্গুলে ঘা এখন একটি পা নষ্ট হওয়ার আশংকা করছেন ডাক্তাররা। অর্থের অভাবে চিকিৎসাও বন্ধ রয়েছে। জেলা প্রশাসনের কাছে সহায়তার হাত বাড়িয়েছিলেন। তবে সেটা একেবারেই অপ্রতুল। ডাক্তাররা জানিয়েছেন প্রায় এক লাখ টাকার প্রয়োজন। এ টাকা জোগাড় করা তার পক্ষে অসম্ভব।
দেশ মাতৃকার টানে রণক্ষেত্রে বিজয়ী এ সৈনিক শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের রানীশিমুল গ্রামের মৃত মাইন উদ্দিন মুন্সীর ছেলে। এখন তার বয়স প্রায় ৬৪ বছর। জীবন যুদ্ধে এসে তিনি অর্থের অভাবে মারাত্মক ব্যাধির কাছে হেরে যাচ্ছেন। তার শেষ ইচ্ছা, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহায়তার। এ সময় কথা বলতেই তিনি ফিরে যান রণাঙ্গনে। তিনি বলেন, আমি এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয়েছিলাম। কিন্তু ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ শোনে মুক্তিযোদ্ধে যোগদান করি। ১১ নং সেক্টরের অধীনে ভারতের মেঘালয় রাজ্যের তুরা ক্যাম্পে ট্রেনিং করেছি। এর পর আসি যুদ্ধের ময়দানে। আমাদের সাব সেক্টর কমান্ডার ছিল শামছুল আলম। কোম্পানি কমান্ডার হিসেবে ছিলেন রহুল আমীন। যুদ্ধকালীন সময়ে শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা, শ্রীবরদী সদর, রাঙ্গাজান ও নকলাসহ বিভিন্ন এলাকায় পাক সেনাদের মুখোমুখি যুদ্ধে অংশ নিয়েছি। অ্যামবুশ করেছিলাম অনেকস্থানে। যুদ্ধ শেষে অস্ত্র জমা দেই ময়মনসিংহের খাগডহর কোয়ার্টারে।
যুদ্ধের পর থেকে বাড়িতে কৃষি কাজ করে সংসার চালান। তার দাম্পত্য জীবনে ৩ ছেলে ১ মেয়ে সন্তান রয়েছে। বড় ছেলে নিম্ন কর্মচারী পদে চাকরি করে। তেমন কৃষি জমিও নেই। কয়েক মাস যাবত এ অসুখে পড়ে প্রথমে জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেন। পরে উন্নতর চিকিৎসার জন্যে যান ঢাকা বারডেম হাসপাতালে। সেখানে কিছুদিন চিকিৎসার টাকার অভাবে ফিরে আসেন বাড়িতে। সেখানকার ডাক্তাররা তাকে জানিয়েছেন, তার বুড়ো আঙ্গুল কেটে ফেলতে হবে। এর জন্যে অপারেশন খরচ বাবদ প্রয়োজন কমপক্ষে এক লাখ টাকা। এ টাকা জোগাড় করতে পারছেন না বলেই তিনি এখন পড়ে আছেন বাড়িতে। ক্র্যাচ দিয়ে কোনোমতে দাড়াতে পারেন। কর্মঅক্ষম এ বীর মুক্তিযোদ্ধার নিয়তিই এখন তার একমাত্র ভরসা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে শেরপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের… পরবর্তী সংবাদ শেরপুরে স্পেশাল পিপিকে ‘সেরা ঘুষখোর’ বলার মামলায় জামিন…

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads
Shamol Bangla Ads