ads

সোমবার , ২৪ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্পেশাল পিপিকে ‘সেরা ঘুষখোর’ বলার মামলায় জামিন পেলেন আওয়ামী লীগ নেতা বাদশা

খবর টি পড়েছেন : ৩৬৪
শেরপুরে স্পেশাল পিপিকে ‘সেরা ঘুষখোর’ বলার মামলায় জামিন পেলেন আওয়ামী লীগ নেতা বাদশা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এডভোকেট গোলাম কিবরিয়া বুলুকে ‘সেরা ঘুষখোর‘ বলার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সভাপতিমন্ডলীর সদস্য কৃষিবিদ বদিউজ্জামান বাদশা। ২৪ জুলাই সোমবার দুপুরে তিনি স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন জানালে উভয় পক্ষের শুনানী শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান তা মঞ্জুর করেন। ওই মামলায় শুনানীতে রাষ্ট্রপক্ষের কোর্ট উপ-পরিদর্শক গোলাম মোস্তফা ছাড়া অন্য কেউ অংশ না নিলেও আসামীপক্ষে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসীসহ বেশ কয়েকজন আইনজীবী অংশ নেন। ওইসময় আদালত অঙ্গণে ভিড় জমে দলীয় নেতা-কর্মীদের।
আদালত সূত্র জানায়, গত ৪ ফেব্রুয়ারি বিকেলে জেলা শহরের রঘুনাথবাজার মোড়ে আওয়ামী লীগের এক প্রতিবাদ সভায় বক্তব্য দেওয়ার এক পর্যায়ে কৃষিবিদ বদিউজ্জামান বাদশা নালিতাবাড়ীর এডভোকেট গোলাম কিবরিয়া বুলুকে জেলা আওয়ামী লীগে স্থান না দেওয়াটা ভাল হয়েছে বলে উল্লেখ করে বলেছেন, ‘তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপির দায়িত্বের নামে জেলায় ‘সেরা ঘুষখোর’ হিসেবে পরিচিতি পেয়েছেন। এজন্য স্পেশাল পিপির পদ থেকেও তাকে অপসারণ করা প্রয়োজন।’ তার ওই বক্তব্য জনসম্মুখেসহ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ-প্রচার হওয়ায় রাজনৈতিক, সামাজিক ও পেশাগত ভাবমূর্তি ক্ষুন্নের অভিযোগ তুলে ৮ ফেব্রুয়ারি শেরপুর সদর আমলী আদালতে একটি নালিশী মামলা দায়ের করেন স্পেশাল পিপি এডভোকেট গোলাম কিবরিয়া বুলু।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না মুক্তিযোদ্ধা মতিউর রহমানের পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে সম্মাননা পেলেন ৩ মৎস্য চাষী

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads