ads

রবিবার , ২৩ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৮২
শেরপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ জনসেবার প্রত্যয় নিয়ে শেরপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৩ জুলাই রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন বলেন, আমাদের সংবিধানে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি জনগণের সেবা নিশ্চিত করার কথা বলা রয়েছে। কাজেই তাদেরকে দায়বদ্ধতা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতার পাশাপাশি আত্মমর্যাদাশীল ভবিষ্যত বিনির্মাণে জনগণের সেবা নিশ্চিত করতে জনসেবামূলক মনোভাব নিয়ে কাজ করতে হবে। একইসাথে তিনি হয়রানীমুক্ত সেবা নিশ্চিত করার উপরও গুরুত্বারোপ করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ফরিদ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হেলালুজ্জামান সরকার, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুপ্তা চাকমা, কৃষি বিভাগের উপ-পরিচালক মোঃ আশরাফ উদ্দিন, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এআরএম ওয়াহেদুজ্জামান প্রমুখ। ওইসময় অফিস ব্যবস্থাপনা বিষয়ক ভিডিওচিত্র উপস্থাপন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (সাধারণ শাখা) মেজবাউল আলম ভূইয়া। অনুষ্ঠানে অন্যান্য উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে জেলা কালেক্টরেট ভবন অঙ্গন থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ভ্রাম্যমান আদালতে ৪ ব্যবসায়ীর জরিমানা পরবর্তী সংবাদ শেরপুরে অর্থ আত্মসাতের মামলায় চেম্বার অব কমার্স সচিবের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads