ads

রবিবার , ২৩ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অর্থ আত্মসাতের মামলায় চেম্বার অব কমার্স সচিবের জামিন নামঞ্জুর

খবর টি পড়েছেন : ১৫১
শেরপুরে অর্থ আত্মসাতের মামলায় চেম্বার অব কমার্স সচিবের জামিন নামঞ্জুর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ১০ লক্ষাধিক টাকা আত্মসাতের চাঞ্চল্যকর মামলায় প্রতিষ্ঠানের বরখাস্তকৃত সচিব শুভাশীষ দত্ত আশীষ (৪৮) এর জামিন নামঞ্জুর করে ২ দিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। ২৩ জুলাই রবিবার দুপুরে তদন্ত কর্মকর্তার ৩ দিনের পুলিশ রিমান্ডের আবেদন ও আসামীপক্ষে জামিনের আবেদনের বিষয়ে শুনানী শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান ওই আদেশ দেন। শুনানীতে আসামীপক্ষে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী এবং বাদীপক্ষে সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার ও কোর্ট উপ-পরিদর্শক গোলাম মোস্তফা অংশ নেন।
জানা যায়, শেরপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র সভাপতি মোঃ মাসুদের সাক্ষর জাল করে খ- খ- ৯টি চেকের মাধ্যমে প্রায় ২ লক্ষাধিক টাকা এবং জাল ব্যাংক স্টেটমেন্ট সৃজন, বিভিন্ন খাত থেকে উত্তোলিত টাকা, বিভিন্ন প্রতিষ্ঠানের পাওনা পরিশোধের টাকাসহ আরও কয়েকটি খাতের মোট ১০ লক্ষ ৪ হাজার ৭শ ১০ টাকা আত্মসাত করেন প্রতিষ্ঠানের সচিব, শহরের গোপালবাড়ী মহল্লার নৃপেন্দ্র নাথ দত্তের ছেলে শুভাশীষ দত্ত আশীষ। ওই আত্মসাতের ঘটনায় বৃহস্পতিবার সকালে চেম্বার সভাপতি বাদী হয়ে আশীষের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করলে একইদিন বিকেলেই গ্রেফতার হয় আশীষ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনসার আলী পুলিশ রিমান্ডের আবেদনসহ গ্রেফতারকৃত আশীষকে আদালতে সোপর্দ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত পরবর্তী সংবাদ শেরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বৃক্ষরোপন অভিযান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads