নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে পঁচা শুটকি, জাটকা ও কারেন্ট জাল বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। ২২ জুলাই শনিবার সকালে পৌর শহরের দক্ষিণ বাজারের শুটকি মহল এলাকায় ওই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌর শহরের দক্ষিণ বাজারের শুটকি মহল এলাকায় পঁচা শুটকি বিক্রি ও সংরক্ষণের অপরাধে শহীদুল ইসলামকে ৫ হাজার টাকা, জাহিদকে ১ হাজার টাকা ও জাটকা বিক্রির অপরাধে জুয়েল মিয়েকে ২ হাজার টাকা এবং কারেন্ট জাল বিক্রির অপরাধে আসাদুজ্জামানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ওইসময় শহীদুল ইসলামের ৪টি পঁচা শুটকির ড্রাম ও আসাদুজ্জামানের ৪৫ পিস কারেন্ট জাল নষ্ট করা হয়। ভোক্তা সংরক্ষণ ও মৎস সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে ওই জরিমানা দেওয়া হয়। ওইসময় উপজেলা মৎস কর্মকর্তা দেবযানী ভৌমিকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

























