ads

রবিবার , ২৩ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে চুরির পর দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ॥ ১০ লাখ টাকার ক্ষতি

খবর টি পড়েছেন : ১৫৪
শেরপুরে চুরির পর দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ॥ ১০ লাখ টাকার ক্ষতি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে মালামাল চুরির পর দুর্বৃত্তরা মো. ইদ্রিস আলী নামে এক ব্যক্তির মনোহারি দোকান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ২৩ জুলাই রবিবার ভোর রাতে সদর উপজেলার সাপমারী গ্রামে ওই ঘটনা ঘটে। এতে দোকানের ১০ লাখ টাকার সম্পদ ভস্মিভূত হয়েছে।
দোকান মালিক ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোর রাত ৩টার দিকে সাপমারী গ্রামের ইদ্রিস আলীর মনোহারি দোকানে কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এর আগে দুর্বৃত্তরা দোকানের সকল মালামাল চুরি করে নেয়। ওইসময় ইদ্রিস আলীর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে শেরপুর থেকে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ভোর রাত সাড়ে ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। সংবাদ পেয়ে সদর থানা পুলিশও ঘটনাস্থলে আসে।
দোকান মালিক ইদ্রিস আলী বলেন, তাঁর মনোহারি দোকানে চাল, ডাল, তেল, লবণ, কেরোসিন, প্রসাধন সামগ্রী, শিক্ষা উপকরণসহ দুটি টেলিভিশন ছিল। দুর্বৃত্তরা দোকানের দরজার তালার আংটা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ এক হাজার টাকাসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায় এবং পরে আগুন দিয়ে দোকানটি পুড়িয়ে দেয়। এতে তাঁর দশ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শেরপুর সদর থানার উপ-পরিদর্শক মো. জুলহাস উদ্দিন বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের দেননি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে এইচএসসিতে পাসের হারে শীর্ষে চন্দ্রকোনা ॥ জিপিএ-৫… পরবর্তী সংবাদ শেরপুরে আলিমে পাসের হারে শীর্ষে শাহরিয়া ফাজিল মাদ্রাসা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads